获取下载链接
歌词

作词 : Nantu Devnath

作曲 : Nayan Biswas

ভবে সাধু সঙ্গ পাইয়া

শুনেছি জীব যায় তরিয়া

আমার কবে হবে সঙ্গ যাবো তরিয়া

হইলোনারে সাধু সঙ্গ

বেলা যায় চলিয়া আমার

হইলোনারে গুরু সঙ্গ

দিন যে যায় চলিয়া।।

মানব জনম পাইয়াছি কতো কষ্ট করে

কামের জলে ডুবে রইলাম

সারা জনম ভরে

যে কারণে ভবে আশা

গেলাম ফাঁকি দিয়া।।

শত অপরাধের অপরাধি

বিধাতার দুয়ারে

সাধু গুরু ছাড়া কে ভবে

পাড় করাবে মোরে

বৃথা জনম গেলো আমার

সাধু গুরু না চিনিয়া।।

অধম নান্টু ভেবেই পাগল

কি করিলাম ভবে?

এমন মানব জনম আমার

আর কি ভাগ্যে হবে

মিনতি করিগো দয়াল

তব রাঙ্গা পায়

অন্তিম কালে চরণেতে

পাই যেন গো ঠাই

এ পাপিরে শেষের দিনে

নিও পাড় করিয়া।।